1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

:: শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে প্রতিবন্ধী শিশুকে হত্যাকারী পিতা-মাতা গ্রেফতার::

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৯২ বার পঠিত

ইয়াছিন তালুকদার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি
শ্রীমঙ্গল থানাধীন ২নং ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য তার উপর অত্যাচার শুরু করে। মাঝে মাঝে তাকে ঘরের বাহিরে নিয়ে ফেলে রাখত। ঘটনার দিন গত ১৭/০৫/২০২৪ ইং তারিখ ০৪.৩০ ঘটিকার সময় উক্ত প্রতিবন্ধি মেয়েকে তার পিতা মাতা পূর্ব পরিকল্পিতভাবে পরিবারের সকলের অগোচরে হত্যা করার জন্য মুখে কিটনাশক জাতীয় বিষ ঢেলে দেয়। উক্ত বিষয়টি বাদীর ছেলে দেখিতে পাইয়া ডাক চিৎকার করিলে বাদীসহ আশেপাশের লোকজন প্রতিবন্ধি শিশুটিকে উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গলে নিয়ে আসলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করে। মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে প্রতিবন্ধী শিশুটি মারা যায়। পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর হইতে অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এঁর সার্বিক দিক নির্দেশনায় শিশুকে হত্যাকারী ঘাতক পিতা মাতাকে গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদ্বয়ের অবস্থান নির্ণয় করে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গত ২২/০৫/২০২৪ ইং তারিখ রাত ১১.০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন দক্ষিন চতুল গ্রাম হইতে আসামী ১) রাশেদ মিয়া (২৫), পিতা-ফয়জুল মিয়া ২) শাপলা বেগম (২২) স্বামী-রাশেদ মিয়া, উভয় সাং রাজপাড়া থানা: শ্রীমঙ্গল জেলা: মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অদ্য ২৩/০৫/২০২৪ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park