1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

শেরপুরে “হেলমেট ছাড়া মিলবেনা তেল” শুভ উদ্বোধন ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১৯ বার পঠিত

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : সড়ক পথে দূর্ঘটনা এড়াতে শেরপুরে “হেলমেট ছাড়া মিলবেনা তেল” এই কার্যক্রমের উদ্বোধন ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম।

প্রথমে শেরপুর পৌরসভার শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন এনইউ আহম্মদ এন্ড এনসি সাহা পেট্রোল পাম্পে হেলমেট বিতরণের মধ্যদিয়ে শুভ সূচনা করেন। পরে
পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মমিন ফিলিং স্টেশন সহ অন্যান্য পেট্রোল পাম্প পরিদর্শন, লিফলেট ও হেলমেট বিতরণ করেন।

তিনি পাম্প মালিকদের হেলমেট বিহীণ মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি না করতে অনুরোধ করেন। সেইসাথে
মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের উপকারিতা সম্পর্কে অবহিত করা সহ হেলমেট পরিহিত মোটর সাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা এবং হেলমেট বিহীণ চালকদের মাঝে হেলমেট প্রদান করেন।

উক্ত কার্যক্রমের উদ্বোধন ও হেলমেট বিতরণে অন্যান্যদের মাঝে
অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সদর সার্কেল সাইদুর রহমান, নালিতাবড়ী সার্কেল দিদারুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুঁইয়া, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

জানা গেছে, শেরপুর জেলায় মোট ১০টি পেট্রোল পাম্প রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park