1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পল্লী সঞ্চয় ব্যাংকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তেঁতুলঝোড়াকে একটি আধুনিক ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য – কাউসার খুলনার দিঘলিয়ায় জামায়াতের ওয়ার্ড সভাপতির ঘরে বোমা বিস্ফোরণ আহত -১ বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকসহ চার আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বেনাপোল বন্দরে আওয়ামী লীগের দোসরদের ঠেকাতে শ্রমিকদের পথসভা। নিকলীতে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পলাতক কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, পোরশার আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা, কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ৭ নভেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park