1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন । তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ রাজনীতিবিদ কাজে লাগাতে চান তরুণ সমাজকে । তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে দুর করতে চান মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজি । একটি সুন্দর, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়তে তিনি সাভারের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন । কঠোর পরিশ্রম,সততা ও ন্যায়পরায়নতার মাধ্যমে আজ তিনি ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি । তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে কোনো প্রকার অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি কিংবা ক্ষমতার অপব্যবহারের ন্যূনতম অভিযোগও নেই । সাভারের মাদক ব্যবসা, মাদক সেবন কিংবা মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এই ধরনের সকল কাজের বিরুদ্ধে তিনি সর্বদা অবস্থান করেছেন । মাদকের বিরুদ্ধে ঘোষণা করেছেন জিরো টলারেন্সে ।
​সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, তমিজ উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক যাত্রায় কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলের ওপর হামলা, মারামারি কিংবা কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামার ইতিহাস নেই । সম্পূর্ণ অহিংস, সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির চর্চা করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক ‘ক্লিন ইমেজের’ রাজপথের কাণ্ডারি । সাভারের দল-মত, ধর্ম – বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁকে একজন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী ও সুমিষ্টভাষী মানুষ হিসেবে জানেন । সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সর্বদা পাশে থাকার চেষ্টা করেন ।
​স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে শাসকগোষ্ঠীর নির্যাতনের মুখোমুখি হয়েছেন মোঃ তমিজ উদ্দিন । ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের উত্তাল মুহূর্তে তরুণ ও শিক্ষার্থীদের রাজপথে সংগঠিত করতে তাঁর অদম্য সাহসিকতা ছিল অপরিসীম । তা দেখে ভীত হয়ে তৎকালেই ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । অন্ধকার ঘরে নির্যাতন কক্ষে টানা তিন দিন তাঁকে অনাহারে আটকে রাখা হয় ।
​ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর অত্যন্ত আস্থাভাজন, বিশ্বস্ত ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মোঃ তমিজ উদ্দিন । প্রবীণ নেতৃত্বের নির্দেশনা ও তরুণদের প্রাণশক্তির এক অপূর্ব সমন্বয় ঘটেছে তাঁর মাঝে । ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক সমর্থনে তমিজ উদ্দিন সাভারের প্রতিটি ঘরে তরুণ সমাজকে সুসংগঠিত করে ইতিবাচক পরিবর্তনের ধারায় ধাবিত করছেন । আগামীতে এই তরুণ সমাজকে নিয়ে কাজ করে এগিয়ে নিয়ে যেতে চান সাভার উপজেলাকে । প্রতিষ্ঠা করতে চান এক জবাবদিহিতামূলক সাভার উপজেলা ।
​ঢাকা জেলা উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং বর্তমানে সভাপতি হিসেবে তমিজ উদ্দিন নিজের শৈশব, কৈশোর ও যৌবনের পুরো সময়টাই উৎসর্গ করেছেন সাভারের মানুষের অধিকার আদায়ে । বহু হামলা, শত শত মিথ্যা মামলা ও বারবার কারাবরণ করেও যিনি সাভারের মাটি ও মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন । বর্তমান তরুণ সমাজ তাঁকে দেখে নিজেদের আইডল মনে করে । তার সততা ও মানুষের জন্য কাজ করার চেষ্টা অনুপ্রেরণা হিসেবে কাজ করে বর্তমান তরুণ প্রজন্মের মাঝে । তিনি আজকের তরুণ প্রজন্মের এক উদীয়মান আইকন ও পরিবর্তনের রূপকার ।
​রাজনৈতিক পরিচয়ের বাইরেও দীর্ঘদিন ধরে তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন । এলাকার দরিদ্র, এতিম ও অসহায় মানুষের যেকোনো দরকারে সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি ।
সাভার উপজেলাবাসী তমিজ উদ্দিনকে ভাইস চেয়ারম্যান হিসেবে পেলে কতটা উপকৃত হবেন ?
​উপজেলা পরিষদ আইন অনুযায়ী, ভাইস চেয়ারম্যান কেবল একটি প্রশাসনিক দায়িত্ব নয়, এটি স্থানীয় সামাজিক শান্তি, সার্বিক উন্নয়ন ও জনশৃঙ্খল নিশ্চিত করার মূল শক্তি । মোঃ তমিজ উদ্দিনের মতো একজন যোগ্য, সৎ, পরিচ্ছন্ন ও অহিংস চরিত্রের তরুণ নেতা ভাইস চেয়ারম্যান হলে সাভারবাসী অনেক উপকৃত হবেন । তরুণ সমাজকে সাথে নিয়ে তিনি গড়ে তুলতে চান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ সাভার উপজেলা । যেখানে মা- বোনেরা রাতের বেলায়ও অবাদে এবং নির্ভয়ে চলাচল করতে পারবে । আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে মোঃ তমিজ উদ্দিন বলেন,
​”সাভারের রাজপথে রক্ত দিয়েছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছি বহুবার কিন্তু সাভারবাসীর ভালোবাসা থেকে কখনো একচুলও পিছপা হইনি । সাভার উপজেলাকে একটি মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, আধুনিক, নিরাপদ ও শান্তিময় মডেল উপজেলায় রূপান্তরিত করাই আমার একমাত্র স্বপ্ন । সাভারবাসী যদি আমাকে ভালোবাসা ও সেবা করার সুযোগ দেন, তাহলে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের অভিভাবকত্বে এবং সাভারের তরুণদের সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল সাভার উপজেলা পরিষদ উপহার দেব । দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের পাশে থেকে সেবা করাই হবে আমার আমৃত্যু অঙ্গীকার।”
​বর্তমানে সাভারের সর্বস্তরের মানুষ সৎ , আদর্শবান, তারুণ্যের প্রতীক মোঃ তমিজ উদ্দিনকে নিয়ে আগামীর চিন্তা করছেন । ত্যাগের রাজনীতি, ক্লিন ইমেজ ও অদম্য সাহসিকতার প্রতীক হিসেবে সাভারবাসী মোঃ তমিজ উদ্দিনকে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পেতে চায় ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park