
আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন । তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ রাজনীতিবিদ কাজে লাগাতে চান তরুণ সমাজকে । তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে দুর করতে চান মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজি । একটি সুন্দর, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়তে তিনি সাভারের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন । কঠোর পরিশ্রম,সততা ও ন্যায়পরায়নতার মাধ্যমে আজ তিনি ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি । তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে কোনো প্রকার অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি কিংবা ক্ষমতার অপব্যবহারের ন্যূনতম অভিযোগও নেই । সাভারের মাদক ব্যবসা, মাদক সেবন কিংবা মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এই ধরনের সকল কাজের বিরুদ্ধে তিনি সর্বদা অবস্থান করেছেন । মাদকের বিরুদ্ধে ঘোষণা করেছেন জিরো টলারেন্সে ।
সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, তমিজ উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক যাত্রায় কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলের ওপর হামলা, মারামারি কিংবা কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামার ইতিহাস নেই । সম্পূর্ণ অহিংস, সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির চর্চা করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক ‘ক্লিন ইমেজের’ রাজপথের কাণ্ডারি । সাভারের দল-মত, ধর্ম - বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁকে একজন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী ও সুমিষ্টভাষী মানুষ হিসেবে জানেন । সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সর্বদা পাশে থাকার চেষ্টা করেন ।
স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে শাসকগোষ্ঠীর নির্যাতনের মুখোমুখি হয়েছেন মোঃ তমিজ উদ্দিন । ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের উত্তাল মুহূর্তে তরুণ ও শিক্ষার্থীদের রাজপথে সংগঠিত করতে তাঁর অদম্য সাহসিকতা ছিল অপরিসীম । তা দেখে ভীত হয়ে তৎকালেই ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । অন্ধকার ঘরে নির্যাতন কক্ষে টানা তিন দিন তাঁকে অনাহারে আটকে রাখা হয় ।
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর অত্যন্ত আস্থাভাজন, বিশ্বস্ত ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মোঃ তমিজ উদ্দিন । প্রবীণ নেতৃত্বের নির্দেশনা ও তরুণদের প্রাণশক্তির এক অপূর্ব সমন্বয় ঘটেছে তাঁর মাঝে । ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক সমর্থনে তমিজ উদ্দিন সাভারের প্রতিটি ঘরে তরুণ সমাজকে সুসংগঠিত করে ইতিবাচক পরিবর্তনের ধারায় ধাবিত করছেন । আগামীতে এই তরুণ সমাজকে নিয়ে কাজ করে এগিয়ে নিয়ে যেতে চান সাভার উপজেলাকে । প্রতিষ্ঠা করতে চান এক জবাবদিহিতামূলক সাভার উপজেলা ।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং বর্তমানে সভাপতি হিসেবে তমিজ উদ্দিন নিজের শৈশব, কৈশোর ও যৌবনের পুরো সময়টাই উৎসর্গ করেছেন সাভারের মানুষের অধিকার আদায়ে । বহু হামলা, শত শত মিথ্যা মামলা ও বারবার কারাবরণ করেও যিনি সাভারের মাটি ও মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন । বর্তমান তরুণ সমাজ তাঁকে দেখে নিজেদের আইডল মনে করে । তার সততা ও মানুষের জন্য কাজ করার চেষ্টা অনুপ্রেরণা হিসেবে কাজ করে বর্তমান তরুণ প্রজন্মের মাঝে । তিনি আজকের তরুণ প্রজন্মের এক উদীয়মান আইকন ও পরিবর্তনের রূপকার ।
রাজনৈতিক পরিচয়ের বাইরেও দীর্ঘদিন ধরে তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন । এলাকার দরিদ্র, এতিম ও অসহায় মানুষের যেকোনো দরকারে সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি ।
সাভার উপজেলাবাসী তমিজ উদ্দিনকে ভাইস চেয়ারম্যান হিসেবে পেলে কতটা উপকৃত হবেন ?
উপজেলা পরিষদ আইন অনুযায়ী, ভাইস চেয়ারম্যান কেবল একটি প্রশাসনিক দায়িত্ব নয়, এটি স্থানীয় সামাজিক শান্তি, সার্বিক উন্নয়ন ও জনশৃঙ্খল নিশ্চিত করার মূল শক্তি । মোঃ তমিজ উদ্দিনের মতো একজন যোগ্য, সৎ, পরিচ্ছন্ন ও অহিংস চরিত্রের তরুণ নেতা ভাইস চেয়ারম্যান হলে সাভারবাসী অনেক উপকৃত হবেন । তরুণ সমাজকে সাথে নিয়ে তিনি গড়ে তুলতে চান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ সাভার উপজেলা । যেখানে মা- বোনেরা রাতের বেলায়ও অবাদে এবং নির্ভয়ে চলাচল করতে পারবে । আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে মোঃ তমিজ উদ্দিন বলেন,
"সাভারের রাজপথে রক্ত দিয়েছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছি বহুবার কিন্তু সাভারবাসীর ভালোবাসা থেকে কখনো একচুলও পিছপা হইনি । সাভার উপজেলাকে একটি মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, আধুনিক, নিরাপদ ও শান্তিময় মডেল উপজেলায় রূপান্তরিত করাই আমার একমাত্র স্বপ্ন । সাভারবাসী যদি আমাকে ভালোবাসা ও সেবা করার সুযোগ দেন, তাহলে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের অভিভাবকত্বে এবং সাভারের তরুণদের সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল সাভার উপজেলা পরিষদ উপহার দেব । দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের পাশে থেকে সেবা করাই হবে আমার আমৃত্যু অঙ্গীকার।"
বর্তমানে সাভারের সর্বস্তরের মানুষ সৎ , আদর্শবান, তারুণ্যের প্রতীক মোঃ তমিজ উদ্দিনকে নিয়ে আগামীর চিন্তা করছেন । ত্যাগের রাজনীতি, ক্লিন ইমেজ ও অদম্য সাহসিকতার প্রতীক হিসেবে সাভারবাসী মোঃ তমিজ উদ্দিনকে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পেতে চায় ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান