1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলায় সার পাচারকালে কৃষকের হাতে আটক ডিলারের জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৫৮ বার পঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ শাহিনুল খান

পাবনার ভাঙ্গুড়ায় পাচারকালে ১৫ বস্তা রাসায়নিক সার আটক করে স্থানীয় কৃষকরা। পরে বিষয়টি সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স পাবনা জুট মিল বেলিং নামের সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন এবং ওই সারগুলি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে জানা গেছে, বিসিআইসি- অনুমোদিত মেসার্স পাবনা জুট মিল বেলিং নামের সার ডিলার এর সত্বাধিকারী রাঙ্গালিয়া গ্রামের সেলিম হোসেন নামের এক সার ব্যাসায়ী একটি ভ্যানে কিছু সার পাচার করে অন্য উপজেলায় পাঠাচ্ছিলেন। এতে স্থানীয় কৃষকদের সন্দেহ হয় এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় সারের ভ্যানটি আটক করা হয়। ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জান মাসুম বলেন, কৃষি অফিসারের গাফিলতির কারণে ঐ ডিলার অন্য উপজেলায় সার পাচার করছিলেন। অথচ নিজ উপজেলার কৃষরা সার পাচ্ছেন না। সম্প্রতি কৃষকদের বিক্ষোভের কারণে এই উপজেলায় এখন ন্যায্য মুল্যে সার বিক্রির ব্যবস্থা করা হয়েছে । এজন্য ডিলার সেলিম হোসেন অন্য উপজেলার খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রির জন্য সার পাচার করেন। সেই সঙ্গে এই ডিলারের ঘরে অবশিষ্ট সার সরাসরি কৃষকের কাছে বিক্রির ব্যবস্থা করার জন্য তিনি দাবি করেন। উপজেলা সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিএপি, ইউরিয়া ও পটাশ সারসহ মোট ১৫ ব্যাগ পাচারকৃত রাসায়নিক সার স্থানীয় কৃষকরা আটক করে তাকে খবর দেন। খবর পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ডিলার সেলিম হেসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সঙ্গে সারগুলো জব্দ করে কৃষি বিভাগের কাছে হস্তান্তর করা হয়ছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park