1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় রুপি সহ গ্রেফতার-২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৯৬ বার পঠিত

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ৬১হাজার ৭শত ৯০ভারতীয় রুপি সহ দুই চোরা কারবারিকে গ্রেফতার করেছে রামচন্দ্র কুড়া বিওপি। মঙ্গলবার (২৯এপ্রিল) বিকেলে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ রুপি সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার পদ্মারচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক(৩৩) এবং
কুমিল্লার চান্দিনা আড়ং এলাকার আঃ জলিলের ছেলে মোবারক হোসেন(৩৬)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে রামচন্দ্র কুড়া বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি চৌকসদল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ ৬১হাজার ৭শত ৯০রুপি সহ ওমর ফারুক ও মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আসামীদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park