1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই : এনামুল হক শামীম

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩২১ বার পঠিত

ডেক্স রিপোর্ট :
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। নারীর অধিকার ও নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের নারীদের প্রতিষ্ঠিত করে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড় করাতেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (৮ মার্চ) বিকালে শরীয়তপুরের সখিপুরে হাজী শরীয়তউল্যাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে সমাজের অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা অনেক এগিয়ে। স্বাধীনতার আগ থেকেই দেশ ও জাতির উন্নয়নকল্পে পুরুষের সাথে নারীরাও একযোগে কাজ করে আসছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম বলেন, তোমরা ভালোভাবে লেখাপড়া করে নিজেদেরকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করবে এবং আগামী প্রজন্মকে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।তোমরা (শিক্ষার্থীরা) সৌভাগ্যবান, কারণ তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছেন। তিনি দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে নিরলসভাবে কাজ করে চলছেন।

কলেজ গভর্নিংবডির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কহিনুর সুলতানা দোলা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, কলেজের অধ্যক্ষ অশোক চন্দ্র টিকাদার।

এসময় সখিপুর থানা আওয়ামী সহ-সভাপতি আনোয়ার হোসেন বালা, নাসির সরদার, সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ পলাশ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওয়াসিম বেপারী, রাজু সরদার, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারণ সম্পাদক ইমরান বেপারী সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে তিনি চরফিলিজ জয়নব উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন। এসময় এনামুল হক শামীম তাঁর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park