1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

দুটি মোটর সাইকেল চুরির সময় তিন চোরকে ধরে থানায় হস্তান্তর করে আনসার ভিডিপির ওয়ার্ড দলপতি।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

এম এ এইচ জয়,স্টাফ রিপোর্টার।

গত ০১ মার্চ ২০২৪ বান্দরবানের লামার মিরিঞ্জ পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের দুইটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন জন চোরকে হাতেনাতে ধরে লামা থানায় সোপর্দ করে নিজেই বাদী হয়েছেন লামা পৌর সভার ৯নং ওয়ার্ড আনসার ও ভিডিপি দলপতি নাজমুল আলম। ঘটনার সূত্রে জানা যায় ঐ দিন বিকালে নাজমুল আলমও পর্যটন কেন্দ্রে বেড়াতে যান। তিন জন চোর পর্যটকদের দুইটি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় নাজমুল আলম দেখে ফেলে। তার সন্দেহ হলে সাথে সাথে তাদের গতিরোধ করে উপস্থিত লোকজনের সহায়তায় তাদের কে ধরে গাড়ি সহ লামা থানায় হস্তান্তর করেন।অন্য কেহ বাদী না হওয়ায় তিনি নিজেই বাদী হয়ে এজাহার দাখিল করেন।

প্রাথমিক তথ্য বিবরণীতে জানা যায়, পুলিশ পরের দিন মামলা টি গ্রহণ করেন।লামা থানার ডেসপাস নং – ৮৪৬(৪)/১ তাং- ০২/০৩/২০২৪ ইং। আসামিদের নাম (১) শাহরিয়ার হোসেন নাবিল(২১), পিং মোঃ বশির উদ্দিন, গ্রাম – চিরিঙ্গা মাষ্টার পাড়া,৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, কক্সবাজার।(২)আবু ছিদ্দিক (২২), পিং – নূরুল কবির, গ্রাম – মসজিদ পাড়া ১নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার।(৩) মোঃ ওয়াহিদ (২০), পিং -হেলাল উদ্দিন, গ্রাম -বাইতুশ শরফ রোড,৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, কক্সবাজার।

অদ্য লামা উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মিসেস আঙ্গুরা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বিস্তারিত তথ্য প্রদান করেন।লামা থানার অফিসার ইনচার্জ জনাব শামীম শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান , এস আই মোঃ শাহজাহান – ৯২২০২২৬৯২২ কে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, তদন্ত চলছে, তদন্ত পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park