1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭মার্চ ভাষণের তাৎপর্য বিষয়ক
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃত্বে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দ্বায়িত্ব) মো. আশরাফুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩আসনের সংসদ সদস্য্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, দুর্নীতি দমন পতিরোধ কমিটির সভাপতি আবু হাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park