
– নুর আলাম বিপ্লব নোয়াখালী –
ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ স্লোগান কে বাস্তবায়নের লক্ষ্যে ১৬ দিনব্যাপী নোয়াখালী কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট বাজারে ডাঃ মজিবুল হক রোডে রুদির রৌদেলা ভবনে পরিচালিত হচ্ছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে ব্যাবসার ব্যাবস্হাপনা ও উদ্যোগ উন্নয়ন বিযয়ক প্রশিক্ষণ কর্মশালা। তরুণ ব্যবসায়ীদের জীবন দক্ষতা উন্নয়ন ঝুঁকি ব্যবস্থাপনার ও ব্যবসার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের ১৩ তম দিনে আজ টেকনিক্যাল সেশন পরিচালনা করেন কবিরহাট উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমির হোসেন আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোহাম্মদ ওমর ফারুক এরিয়া ম্যানেজার ইব্রাহিম খলিল ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম ও সাংবাদিক কবিরহাট প্রেসক্লাবের( ভাঃ) সম্পাদক মোহাম্মদ নুর আলাম বিপ্লব, ৩০ জন প্রশিক্ষার্থী উপস্থিত ছিলেন, ডাক্তার আমির হোসেন হাঁস-মুরগি গরু ছাগল অন্যান্য গৃহপালিত প্রানীর ভিবিন্ন ধরনের রোগ বালাই ও তার প্রতিকার বিভিন্ন টিকি / ভ্যাকসিন প্রয়োগ নিয়ে আলোচনা করেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ফিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বিভিন্ন শাখায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।