1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল কম দেওয়ায় নিয়োগ প্রাপ্ত ডিলারেরা চরম বিপাকে পড়েছে।

বিভিন্ন এলাকা ঘুরেফিরে ডিলারদের নিকট থেকে জানা গেছে, সরকার নিম্ন আয়ের মানুষ জনের খাদ্য চাহিদা নিশ্চিত করার জন্য সারাদেশে খাদ্য বান্ধব কর্মসূচি চালু করেছেন। তারই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি চালু রয়েছে । কর্মসূচি নিয়মিত চালু থাকলেও গোডাউনে প্রায়শই চাল কম দেয়া ও নিম্ন মানের খাওয়ার অযোগ্য চাল দেয়ার অভিযোগ উঠে থাকে। এনিয়ে বহুবার অভিযোগ ও খবর প্রকাশ করা হলেও কর্তৃপক্ষ কর্ণগোচর করেনি। প্রতিবারের মত এবারও প্রতি বস্তায় দেড় হতে দুই কেজি করে চাল কম দেয়া হয়েছে বলে জানা যায়। এতে করে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করতে গিয়ে বিপাকে পড়েছে স্থানীয় ডিলাররা। ডিলার আব্দুল কুদ্দুস, বাদল, জাহিদুল, হামিদসহ অনেকে জানান, চাল নেয়ার সময় স্কেল দিয়ে মাপ করে চাইলে গোডাউন কিপার বলেন, স্কেল পাব কোথায়? এনিয়ে গোডাউন সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাইয়ুম খানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেনি।
এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার গোডাউন ও ডিলারেরা কেউ কম দেয়না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ- আলম জানান, এব্যাপারে আমি সংশ্লিষ্ট অফিসারদের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park