1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

সাভারের আশুলিয়ায় ১১০ লিটার বাংলা মদ সহ ৩ ছাএলীগ কর্মী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধি মো বাবুল হোসেন

আশুলিয়ার ভাদাইলে অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাই মদসহ থানা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বাংলা মোহর ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৯ মে) সকাল ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক। এর আগে শনিবার দুপুরে দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিনপাড়া রাবেয়া স্কুল সংলগ্ন একটি ৫ তলা ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আশুলিয়ার পূর্ব ভাদাইলের মৃত ছামাদের ছেলে মোহর ওরফে বাংলা মোহর। তিনি ছাত্রলীগ নেতা তানভীরের একনিষ্ঠ কর্মী। অপরজন হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জের মুুরাদ নগরের মৃত রুপল হকের ছেলে জালাল আহমদ ওরফে হক সাহেব। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালা মদ তৈরি করে বিক্রি করে আসছিলো।

স্থানীয়রা জানায়, বাংলা মোহর আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীরের একনিষ্ঠ কর্মী ও সহযোগী। মোহর ছাত্রলীগের দাপটে ওই এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে অবাধে অপকর্ম করছিলেন তিনি। ওই এলাকায় প্রবাসীর একটি ৫ তলা ভবন ভাড়া নিয়ে মদ তৈরি ও বিক্রি করতো মোহর। গতকাল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাদাইল দক্ষিনপাড়া রাবেয়া স্কুল সংলগ্ন একটি ৫ তলা ভবনের সামনে গ্রেফতার দুইজন প্রায় ৫০ লিটার মদ নিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় তাদের গ্রেফতার করা হয়। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, ৫০ লিটার চোলাই মদসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।

এব্যাপারে আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর বলেন, মোহর কর্মী হিসাবে ছিল। তার কোন পদ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেতো। কিন্তু তার কোন পদ নেই, তবে আজকের পর থেকে মোহর ছাত্রলীগের পরিচয় কিংবা, কোন মিছিল মিটিং এ যেতে পারবে না।

এদিকে শনিবার গভীর রাতে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর ক্লাব মোড়ে অভিযান পরিচালনা করে জামাল উদ্দিনের বাড়ির সামনে থেকে ৬০ লিটার চোলাই মদসহ মোঃ আহমদ আলী (৩৫) কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। গ্রেফতার আহমেদ আলী সাভারের হেমায়েতপুর শ্যামপুর ক্লাব মোড় এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park