1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

শেরপুরের ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ায় পাষন্ড ছেলে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২১৭ বার পঠিত

মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ার অপরাধে মো. হাবিবুর রহমান (২৫) নামে এক পাষন্ড ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২০ মে) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাষন্ড ছেলে হাবিবুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত ১৯ মে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে পাষন্ড ছেলে হাবিবুর রহমানের কাছে তার বৃদ্ধা মাতা আল্পনা বেগম(৪৫) সংসার খরচ বাবদ কিছু টাকা চায়। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে মা- ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে টাকা না দিয়ে উল্টো মায়ের গাঁয়ে হাত তুলে মারধর করা সহ দা দিয়ে এলোপাথাড়ি ভাবে বাড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোঁলা-জখম করা সহ দুটি পা ভেঙ্গে দেয়। পরবর্তীতে সোমবার রাতে হাবিবুরের বৃদ্ধ বাবা রিয়াজ উদ্দিন (৫৫) থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলকে মোখিক ভাবে বিষয়টি জানান। ছেলে কর্তৃক মাকে নির্যাতনের বিষয়টি জানার মাত্রই ওসি বছির আহমেদ বাদল মালিঝিকান্দা ইউনিয়নের বিট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে বৃদ্ধার স্বামী রিয়াজ উদ্দিন বাদী হয়ে পাষন্ড ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর রাতেই তাকে গ্রেপ্তার করে।

ওসি বছির আহমেদ বাদল এর প্রশংসনীয় এমন উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বছির আহমেদ বাদল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সন্তান কর্তৃক মা নির্যাতনের শিকার। ঘটনাটি জানা মাত্রই আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করেছি। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত পাষন্ড ছেলে হাবিবুর রহমানকে আদাতলের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park