
ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ রানীসংকৈল থানার পুলিশ কর্তৃক মাদক অভিযানে ৮ নং নন্দুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মীরডাংগী বি এম এস বালিকা উচ্চ বিদ্যালয়ে পশ্চিম বারান্দা উত্তর কোন হতে ২০০ গ্রাম শুকনো গাজা উদ্ধার সহ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামির নাম মোঃ আশরাফুল ইসলাম (বাটু) ২৯ , পিতাঃ আব্দুর রহমান, গ্রাম মীরডাংগী পাইকার বস্তি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রানীসংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।