
মোঃ আতাউর রহমান
বাগমারা প্রতিনিধি (রাজশাহী)
রাজশাহী বাগমারা উপজেলার আফসারের মেয়ে, মোনালিসা আক্তার বিপাশা (১৬) নামে এক তরুণী সঙ্গে টাঙ্গাইল মির্জাপুর উপজেলার জুঁই আক্তারের (১৭) প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। বিপাশা ও জুঁই দশম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী। গত দুই মাস যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে প্রেম সম্পর্ক হয়। ওই দুই কিশোরীর ভাষ্য থেকে জানা যায় গত প্রায় দুই মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাদের পরিচয় ও খুদে বার্তা বিনিময় হয়। একপর্যায়ে তারা তথাকথিত প্রেমের সম্পর্কে জড়ায়। দুই জনই কিশোরী জেনেও তারা তাদের সম্পর্ক চালিয়ে যেতে সম্মত হয়।
এর যেরে প্রেমের সম্পর্কে থাকা রাজশাহীর বাগমারা উপজেলা কিশোরী টাঙ্গাইল মির্জাপুর উপজেলার বাঁশতলী এলাকায় কিশোরীর বাড়িতে আসেন। বান্ধবী পরিচয়ে তারা ইতোপূর্বে দুইবার সাক্ষাৎ করে। সর্বশেষ গত ১৮ই মে (শনিবার) সকালে বিয়ে করার উদ্দেশ্যে রাজশাহীর বাগমারা উপজেলার কিশোরী মির্জাপুরে এলে আসল ঘটনা প্রকাশ পায়। শনিবার ১৮ ই মে উপজেলা বাঁশতৈল ইউনিয়নের ইন্নতখাচালা গ্ৰামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে, আমরা খবর পেয়ে ওই বাড়িতে যাই পরে রাজশাহীর ওই কিশোরীকে তাদের অভিভাবকদের কাছে দিয়ে দেওয়া হয়।