1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

বেনাপোল স্হল পথে ২দিনে ভারত রপ্তানি হলো ৯৯ মেট্রিক টন ইলিশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বেনপোল থেকে এনামুলহকঃ

অবশেষে ইলিশ যে এসে পৌঁছেছে এটাই আনন্দের। গতবারও ইলিশ মাছ পাঠিয়েছিল বাংলাদেশের সরকার। এবার কিছুটা দেরিতে হলেও, বাঙালি এই মাছ পাবে। পুজোর আগে এর থেকে বড় সুখবর আর কী বা হতে পারে।

মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম জানান, গত বৃহস্পতিবার রাত ৯ টা পর্যন্ত সময়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০টি ট্রাকে করে ৫৪ মেট্রিক টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি হয়। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) ৫ টা পর্যন্ত সময়ে ১৫টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। এ নিয়ে দুইদিনে ভারতে ইলিশ মাছ রপ্তানি হলো ৯৯ মেট্রিক টন ৬৬০ কেজি। রফতানিকৃত ইলিশের ওজন কেজির ওপরে। ইলিশের মান যাচাই করে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। সন্ধ্যার দিকে যদি আরো কোন ইলিশ মাছের ট্রাক বন্দরে আসে তাদের ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবে। দেশের বিভিন্ন বন্দর দিয়ে মোট দুই হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন রয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে বলে তিনি জানান।

এর আগে আসন্ন শারদীয় দূর্গা উৎসবে ২৫ সেপ্টেম্বর ৪৯ জন রপ্তানিকারককে ২৪২০ মেট্রিক টন ইলিশ রফতানিতে ছাড়পত্র দেন অন্তবর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪৮ জনকে ৫০ মেট্রিক টন করে ও একজনকে ২০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেয়া হয়। এই অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর পর্যন্ত। উৎসবের মৌসুমে বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ পৌঁছত। আগের সরকারগুলো একে বলত, ‘উপহারের ইলিশ’। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পরে তত্ত¡াবধায়ক সরকার ভারতে ইলিশ পাঠানো নিয়ে কঠোর মনোভাবের কথা জানায়। পরে অবশ্য অবস্থান পরিবর্তন করেছে তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park