1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বেনাপোল বন্দর দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ রপ্তানি

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

বেনাপোল থেকে এনামুল হকঃ

বেনাপোল স্থল বন্দর এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় মধ্যে, দিয়ে ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত এ ইলিশ পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান।

এদিকে ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ইলিশ পাঠানো হচ্ছে।জানা গেছে, বাংলাদেশ সরকার ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ ভারতে পাঠানো ঘোষণা দেয়। এরমধ্যে শুধু বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রফতানি করা হয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে ২০টি রফতানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান পাঠায়। প্রতিকেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা প্রায় ১ হাজার ১৮০ টাকা। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার। যা ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে শনিবার বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৩০০ টাকায়। কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।

কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park