1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু হয়।

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

মোঃমাসুদ রানা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক বছরের শিশু ছাতিউল্লাহ মারা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছাতিউল্লাহ ওই গ্রামের ইউসুফ হরমানের ছেলে। জানা গেছে, শিশুটির জন্মগ্রহণের সময় তার মা মারা যান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায় শিশু ছাতিউল্লাহ। পরে শিশুটিকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

তাৎক্ষণিক পুকুর থেকে তাকে উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বার্তাপ্রেরক
মোঃমাসুদ রানা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
০১৭৯৩৭২৪৫২০

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park