
নুরআলাম বিপ্লব নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
সেবা ও উন্নতির দক্ষ রুপকার ু স্হানীয় সরকার এ স্লোগান প্রতিপাদ্য নিয়ে আজ দুপুর ১২ ঘটিকায় কবিরহাট প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার নেতৃত্বে র্যালি শেষে কবিরাট উপজেলা অডিটোরিয়ামে ফিতা কেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা সুলতানার সভাপত্বিতে উন্নয়ন মেলার আলোচনা সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন মাওলানা ইব্রাহিম খলিল গীতা পাঠ করার অনুষ্ঠানের সঞ্চালক মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী, আলোচনা সভায় কবিরহাট উপজেলা প্রকৌশলী কর্মকর্তা হরিপদ সাহা উপজেলা চলমান ১৯ টি প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন, প্রতি বছর ২৫ শে ফেব্রুয়ারি স্হানীয় সরকার দিবস পালিত হলেও এবছর ১৭-১৯ সেপ্টেম্বর স্হানীয় সরকার দিবসের উদ্বোধন করা হয় বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে আলোচনা করেন স্থানীয় চেয়ারম্যান বৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন মাননীয় প্রধানমন্ত্রী ১৪ সেপ্টেম্বর আট হাজার জনপ্রতিনিধি নিয়ে এই উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করছেন, আমরা স্থানীয়ভাবে ১১টি স্টল দিযে ৩ দিনব্যাপি এ উন্নয়ন মেলায় স্হানীয় জনগণের সেবা দেব,,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী কর্মকর্তা, সাংবাদিক, ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।