1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই : এনামুল হক শামীম।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৩০ বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। নারীর অধিকার ও নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের নারীদের প্রতিষ্ঠিত করে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড় করাতেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।শুক্রবার (৮ মার্চ) বিকালে শরীয়তপুরের সখিপুরে হাজী শরীয়তউল্যাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, বর্তমানে সমাজের অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা অনেক এগিয়ে। স্বাধীনতার আগ থেকেই দেশ ও জাতির উন্নয়নকল্পে পুরুষের সাথে নারীরাও একযোগে কাজ করে আসছেন।শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম বলেন, তোমরা ভালোভাবে লেখাপড়া করে নিজেদেরকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করবে এবং আগামী প্রজন্মকে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।তোমরা (শিক্ষার্থীরা
সৌভাগ্যবান, কারণ তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছেন। তিনি দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে নিরলসভাবে কাজ করে চলছেন।কলেজ গভর্নিংবডির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, এসময় সখিপুর থানা আওয়ামী সহ-সভাপতি আনোয়ার হোসেন বালা, নাসির সরদার, সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ পলাশ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওয়াসিম বেপারী, রাজু সরদার, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারণ সম্পাদক ইমরান বেপারী সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।এরআগে তিনি চরফিলিজ জয়নব উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন। এসময় এনামুল হক শামীম তাঁর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park