
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সদর বাজারে গণ- সংযোগ করেন নবীনগর উপজেলা পরিষদ ২০২৪ এর নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড.সিরাজুল ইসলাম ফেরদৌস। তিনি নবীনগর বাজারের সকল দোকানদারদের কাছে লিফলেট বিতরণ ও ঘোড়া মার্কায় ভোট চান।
গতকাল অর্থাৎ ০২-০৫-২০২৪ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন অফিস থেকে লটারির মাধ্যমে ঘোড়া প্রতিক পান এড. সিরাজুল ইসলাম ফেরদৌস। আজ মঙ্গলবার-২১-০৫-২০২৪ইং নির্বাচনী প্রচারের প্রথম দিনে নবীনগর বাজারে সকলপথচারী,
দোকানদার ও সকল মানুষের কাছে দোয়া ও ঘোড়া মার্কায় ভোট চান এড. সিরাজুল ইসলাম ফেরদৌস।
নির্বাচনী প্রচার শেষে তিনি বক্তৃতা প্রদান কালে নবীনগরের সেবা করার প্রত্যয় জ্ঞাপন করেন। তিনি নবীনগর মানুষের শিক্ষা, আর্থিক, যাতায়াত ও শান্তি-শৃংখলা প্রতিজ্ঞা করেছেন। এই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।