1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

জামালপুরে ডাকাতির পর হত্যা, পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১০৪ বার পঠিত

জামালপুর প্রতিনিধি, জামালপুরে ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন জামালপুরের বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জামালপুরের স্পেশাল জজ আদালতের বিচারক স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জীবন, রাকিব, সোহেল, শিপন ও রনি। এদের মধ্যে রনি পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি নুরুল করিম ছোটন জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যাক্তিকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। এরপর সেই অজ্ঞাত ব্যাক্তিকে জামালপুর সদর উপজলোর নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয় ডাকাত দল । ওই ঘটনায় ১৩ মে ২০১১ সালে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরে মামলাটি চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালরে ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার প্রক্রিয়া শেষে ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আসামির পক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্র কৃর্তক নিযুক্ত আইনজীবি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু।

রাসেল সেক
জামালপুর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park