1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২০০ বার পঠিত

রাসেল সেক, জামালপুর প্রতিনিধি, নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্যের আলোকে ৮ মার্চ জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।
নারী দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জামালপুর শহরের বকুলতলা চত্বরে বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠনের হাজারো প্রতিনিধি সমবেত হন। সকাল ১০টায় বকুলতলা চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শীতেষ চন্দ্র সরকার।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা শাখার চেয়ারম্যান আঞ্জুমান আরা হেনা, জেলা পরিষদের প্যানেল চেয়ারময়ান ফারহানা সোমা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা, এলজিইডিসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

রাসেল সেক
জামালপুর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park