1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

চেয়ারম্যান প্রার্থীকে অর্থদন্ড সমর্থকের বাড়ীতে প্রার্থীর নৈশভোজ,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার সৈয়দ মো:স্বাধীন,,,,

ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক শাহীনকে ভ্রাম্যমান আদালতে (২০) হাজার অর্থদন্ড দেওয়া হয়েছে অর্থদন্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনায় নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের দায়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা,
মঙ্গলবার (২১ মে) রাত দেড়টার দিকে সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার সাবেক চেয়ারম্যান বাচ্চু খানের বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেওয়া হয়,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে,নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে ছোট গৌরীচন্না এলাকার ঘোড়া প্রতিকের সমর্থক জনৈক টিটু’র বাড়িতে ঘোড়া মার্কার কয়েকজন সমর্থককে সাথে নিয়ে নৈশভোজ করেন ঘোড়া প্রতিকের প্রার্থী এনামুল হক শাহীন, এসময় গোপনে সংবাদ জানতে পেরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে এনামুল হক শাহীনকে ভ্রাম্যমান আদালতে (২০) হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়,ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা,
এ বিষয়ে জানতে চাইলে ঘোড়া প্রার্থী এনামুল হক শাহীন অর্থদন্ডের বিষয়টি স্বীকার করে বলেন, আমি নির্বাচনী এলাকার খোজ খবর নিয়ে এখানে খাবার খেতে এসেছিলাম,তার পরে এই ঘটনা,
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের দায়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক শাহীনকে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সংশোধিত ২০১৬ (৭) (গ) ৩২ ধারায় বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানাগেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park