1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কবিরহাট উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় রমজানে বাজার মনিটরিং এর আশ্বাস

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৯৭ বার পঠিত

নুর আলাম বিপ্লব নোয়াখালী
১৩ ই মার্চ বুধবার বিকেল ৪টায় কবিরহাট উপজেলার সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়, সভায় কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপজেলার বিভিন্ন নিয়ম ও অনিয়ম গুলা তুলে ধরেন, বর্তমানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক বলে উনি সন্তোষ প্রকাশ করেন, সভায় বক্তারা চলমান রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোট পরিচালনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। প্রত্যেক বাজারে যানযট নিয়ন্ত্রণে প্রশাসনের সহযোগিতা চান। উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তা যথাসময়ে অফিসে আসে না,তাই সাধারণ মানুষ হয়রানির শিকার হতে হয় বলে বক্তারা অভিযোগ করেন, সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, সাধারণ মানুষ সচেতন হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে কবিরহাট উপজেলার আইনশৃঙ্খলা অনেকটুকু স্বাভাবিক, মাটির গাড়িতে মাদ্রাসা ছাত্র নিহত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন, সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান( মহিলা) ফরিদা ইয়াছমিন, প্রানীসম্পদ কর্মকর্তা আমির হোসেন, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, কবিরহাট প্রেস ক্লাবের সম্পাদক নুর আলাম বিপ্লব, মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়,মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park