1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কবিরহাট উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৯১ বার পঠিত

নুর আলম বিপ্লব (নোয়াখালী প্রতিনিধি)
সারা দেশের ন্যায় কবিরহাট উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৮ মার্চ, ২০২৪ নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব, মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন,

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমির হোসেন, উপজেলা সহকারি সমাজসেবা অফিসার মোঃ হাফিজুর রহমান, কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বড়ুয়া, সাংবাদিক ইয়াছিন রুবেল প্রমুখ।

এসময় বক্তরা বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে নারী’রা সর্বত্র এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার দর্শন অনুসারে দেশে নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সূচনা করেন।

তারা আরও বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়ন করে। জাতীয় সংসদের স্পিকার পদে একজন নারীকে নির্বাচিত করেন। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মন্ত্রীসভায় প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদে নারীকে দায়িত্ব দেন। সংসদ উপনেতাও হন একজন নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য, উচ্চ আদালতের বিচারপতি করেছেন। স্থানীয় সরকার পর্যায়ে নারীর ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদে নারী জনপ্রতিনিধিকে সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা করেছেন। বাল্যবিবাহ রোধ ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন করেছে সরকার। আমাদের বিদেশি মুদ্রা আয়ে নারীর বড় ভূমিকা আছে। পোশাকশিল্পে অধিকাংশ শ্রমিকই নারী। আবার কাজের জন্য প্রতিবছর নারীদের বড় সংখ্যা প্রবাসে যায়। তারা যে রেমিট্যান্স পাঠায়, সেটি আমাদের অর্থনীতির অন্যতম ভিত রচনা করেছে।

পরে আলোচনা শেষে, উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কবিরহাট টু সোনাপুর সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় কবিরহাট উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park