1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

এসি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১৪ বার পঠিত

রুহুল সরকার পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার স্থানীয় ক্রীড়া সংঘঠন আমতলা ক্রিকেট ক্লাবের (এসি ক্লাব) এপিএল-২০২৪ এর ১২তম আসরের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী ঝাঁকজমকপূর্ণভাবে শুক্রবার (৮ মার্চ ) বিকালে পূর্বধলা হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসি ক্লাবের সভাপতি সোয়াইব আহাম্মদ’ এর সভাপতিত্বে ও এসি ক্লাবের সাধারণ সম্পাদক বদরুল আলম ঝুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন বকুল, কাঁপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কালাম তালুকদার,তরুণ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজিবর, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, পূর্বধলা প্রেসক্লাবের সম্পাদক জায়েজুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক বাবুল, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, এসি ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ইসতিয়াক রহমান, আরিফ রহমান তফসি জুয়েল, আজিন ড্রিম ফাইট্রার্স এর মালিক ইশতিয়াক আহমেদ বাবু, এসি ক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমান রুবেল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, পূবধলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, দেওটুকোন আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদ খান সুজন, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল, এসি ক্লাবের সাবেক সভাপতিকে.বি.এম নোমান শাহরিয়া, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, সাবেক আহবায়ক ছদরুল আমিন সোহেল, আজকের আরবানের স্টাফ রির্পোটার নাহিদ আলম সহ এপিএল আসরে অংশগ্রহনকারী টিমের মালিক, সদস্য ও ক্রীড়াপ্রেমীগন উপস্থিত ছিলেন।

খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে খান ওয়ারিয়র্স ৭৯ রান সংগ্রহ করে। পরে ব্যাট করে আজিন ড্রিম ফাইটার্স ৩ উইকেটের বিনিময়ে নির্ধারিত লক্ষ্য পৌঁছে যায় । খেলায় ৭ উইকেটে আজিন ড্রিম ফাইটার্স জয় লাভ করে।

এ সময় অতিথিরা জয়ী দল আজিন ড্রিম ফাইটার্স খেলোয়াড়দের হাতে একটি ট্রপি ও নগদ ১৫ হাজার টাকা এবং পরাজিত দল খান ওয়ারিয়র্সকে রানার্সআপ ট্রপি ও ১০ হাজার নগদ টাকা তুলে দেয়া হয়। এসময় প্রধান অতিথি আহমদ হোসেন (এমপি) এসি ক্লাবকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park