1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ইতালিতে বি,এন,পির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

মোল্লা মনিরুজ্জামান মনির(ইটালি প্রতিনিধি)::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি শাখার আয়োজনে ইতালিতে বিএনপি ও অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি কর্মী সমাবেশ করার লক্ষ্যে বিশেষ সভার আয়োজন করেছে ইতালি বিএনপি।

বৃহস্পতিবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সাজ্জাদুল কবির, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, আল আমিন বিশ্বাস, মান্নান হীরা, জুয়েল আহমেদ, মামুন বেপারী সহ জিয়ার আদর্শের সৈনিকেরা।

নেতৃবৃন্দরা দীর্ঘ আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত করে রাখতে প্রবাস থেকে সকলকে একযুগে কাজ করার লক্ষ্যে আগামী অক্টোবর মাসে ইতালি বিএনপি’র অনুমোদিত ২৩ টি কমিটির নেতৃবৃন্দ সহ জিয়ার আদর্শের সকল সৈনিকদের নিয়ে একটি কর্মী সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। ‌

শেষে আগামীতে বাংলাদেশে সঠিক নেতৃত্বে দেশ গঠনে এবং বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও জিয়া পরিবারের মরহুম সকলের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা আব্দুর রহমান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park