মোল্লা মনিরুজ্জামান মনির(ইটালি প্রতিনিধি)::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি শাখার আয়োজনে ইতালিতে বিএনপি ও অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি কর্মী সমাবেশ করার লক্ষ্যে বিশেষ সভার আয়োজন করেছে ইতালি বিএনপি।
বৃহস্পতিবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সাজ্জাদুল কবির, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, আল আমিন বিশ্বাস, মান্নান হীরা, জুয়েল আহমেদ, মামুন বেপারী সহ জিয়ার আদর্শের সৈনিকেরা।
নেতৃবৃন্দরা দীর্ঘ আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত করে রাখতে প্রবাস থেকে সকলকে একযুগে কাজ করার লক্ষ্যে আগামী অক্টোবর মাসে ইতালি বিএনপি'র অনুমোদিত ২৩ টি কমিটির নেতৃবৃন্দ সহ জিয়ার আদর্শের সকল সৈনিকদের নিয়ে একটি কর্মী সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়।
শেষে আগামীতে বাংলাদেশে সঠিক নেতৃত্বে দেশ গঠনে এবং বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও জিয়া পরিবারের মরহুম সকলের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা আব্দুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান