1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নোয়াখালীর উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক বরগুনায় জুলাই শহীদ দিবস পালিত। মাদকসেবনের প্রতিবাদ করায়……… নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এ-র দাবিতে শ্রীমঙ্গলে রাস্তা অবরোধ। বরগুনার আমতলীতে মিথ্যা মামলা ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন। কালিহাতীতে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব সাপ দিবসেই শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার। নিকলীতে পরিচ্ছন্নতা অভিযান ও জুলাই শহীদ দিবস পালন, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কবিরহাটে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

ইতালিতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫৮৩ বার পঠিত

মোল্লা মনিরুজ্জামান মনির ,,ইতালি প্রতিনিধিঃ

ইতালি জাতীয়তাবাদী যুব নেতৃবৃন্দের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ রোগমুক্তি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় রোমের স্থানীয় রসই রেস্টুরেন্টে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

গত শুক্রবার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু ইফতার ও দোয়া মাহফিলে ইতালি বিএনপি’র অঙ্গসংগঠনের সদ্য সাবেক সকল নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে যুবদল নেতা মাহমুদুল হাসান ও আলী আহমেদ ভূঁইয়া খোকনের যৌথ পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজ উল্লাহ পঞ্চায়েত, মোয়াজ্জেম হোসেন মিয়াজী, শেখ জসিম উদ্দিন , রেজাউল করিম লিটন, কাউসার আহমেদ তাজুল, মোশাররফ হোসেন, রিয়াজ, জসিম, খাজা আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে বিএনপির সদ্য সাবেক নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি আমিনুর রহমান সালাম, আবুল কালাম, মোজাম্মেল হক দিপু, সাজ্জাদুল কবির, সালাউদ্দিন সুইট, কামরুজ্জামান রতন, হুমায়ন কবির, সিরাজুল ইসলাম মৃধা, নুরুল আফসার, মান্নান হীরা, শফিকুল ইসলাম শফি, মোঃ দেলোয়ার হোসেন, বিল্লাল হোসেন ও অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এসময় বলেন সব ধরনের প্রতিহিংসা ভুলে ইতালী যূবদলকে ঐক্যবদ্ধ হয়ে কাদে কাদ মিলিয়ে কাজ করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে, এর জন্য ইতালী বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক নেতৃবৃন্দ।
সবশেষে সকলের জন্য দোয়া এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park