1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

ইতালির ভেনিসে অবস্থান রত শরীয়তপুর জেলা বাসী রেমিট্যান্স যোদ্ধাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১০২৯ বার পঠিত

মু আ হা ইবনে জালাল
স্টাফ রিপোর্টার
*******************

২৯ মার্চ ২০২৫ খ্রি রোজ শনিবার ইতালির ভেনিসে অবস্থানরত শরীয়তপুর জেলা বাসী রেমিট্যান্স যোদ্ধাদের বাইতুল মামুর মসজিদে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আবুল কাশেম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য জনাব মোঃ বিল্লাল হোসেন ঢালী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জনাব মোঃ রফিকুল ইসলাম ছৈয়াল।বিশেষ অতিথি হিসেবে
আরো বক্তব্য রাখেন জনাব ম
মোঃ আবুল কাশেম সিকদার,জনাব মোঃ আকবর খান সহ আরো অনেক।
উক্ত অনুষ্ঠানে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বাংলাদেশ বিমান বন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের নানা মুখী হয়রানির শিকার হতে হয়।অনেক সময় এই হয়রানির কারণে আপন জনদের কাছে যাওয়ার আনন্দটা ই মাটি হয়ে যায়।
প্রধান অতিথি জনাব মোঃ বিল্লাল হোসেন ঢালী বলেন,আজ আমাদের মাঝে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই। আমরা সকলেই শরীয়তপুর বাসি এবং রোজা দার মুসলমান। এছাড়া অন্য কোনো পরিচয় নেই। আমরা রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশে বৈদেশিক মূদ্রা পাঠিয়ে আমাদের মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছি।সুতরাং আমাদের প্রাপ্য সম্মান টুকু আমরা কেন পাবো না? আমরা জেনেছি বর্তমান অন্তর্বতী সরকার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ভি আই পি লাউঞ্জের ব্যবস্থা করেছেন,এজন্য নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস সরকার কে অশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানাই।পাশাপাশি আরো একটা দাবি করবো,রেমিট্যান্স যোদ্ধারা যাতে মালামাল সহ নির্বিঘ্নে বাড়ী পৌঁছাতে পারে সেই ব্যাপারে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা সময়ের একান্ত দাবি।
অতঃপর দোয়া ও ইফতারী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সূত্রঃ আবুল কাশেম সিকদার ভেনিস ইতালি প্রবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park