1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

আমতলীতে শেষ সময়ে জমে উঠেছে পৌরসভা নির্বাচনী প্রচারণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯১ বার পঠিত

ফখরুদ্দিন তাহসিন
আমতলী বরগুনা সংবাদদাতাঃ
আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে আমতলী পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ প্রচার প্রচারনায় পারা মহল্লায় অলিতে গলিতে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছেন পুলিশ। এ নির্বাচন নিয়ে দুই মেয়ের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায় তারা হলেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু ও বর্তমান মেয়র মতিউর রহমান ।

আমতলীতে ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা। এই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষে জড়িয়েছেন প্রধান দুই প্রার্থী তবে সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী উভয় প্রার্থী। নির্বাচনে কোন প্রকার অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। গত দুই দিন আগে নির্বাচন কমিশনার জনাব মোঃ আহসান হাবিব খান তার বক্তৃতায় বলেছেন নির্বাচনকে ঘিরে কোন সরকারি কর্মকর্তারা অনিয়ম করলে চাকরি হারাতে পারে। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন নির্বাচনী পরিবেশের জন্য যে সকল সেক্টরে আমাদের কাজ করা দরকার আমরা এগিয়ে যাচ্ছি।
আমতলী পৌরসভা নির্বাচন আগামী ৯ মার্চ। সুষ্ঠ ভোটগ্রহণে নির্বাচন সংশ্লিষ্টরা সকল কাজ সম্পন্ন করেছেন। মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও দুই প্রার্থীর মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। তারা হলেন সাবেক মেয়েরা নাজমুল হাসান খান নান্নু, বর্তমান মেয়র মতিয়ার রহমান। অপর সাত প্রার্থীর মধ্যে জিল্লুর রহমান ছাড়া নুসরাত জাহান, জহিরুল ইসলাম খোকন, ইফতেখার হাসান, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন ডামি প্রার্থী হিসেবেই বর্তমান মেয়র মতিউর রহমানের পক্ষে কাজ করছেন
নির্বাচন কর্মকর্তা বরগুনা ও রিটার্নিং অফিসার আমতলী পৌরসভা নির্বাচন ২০২৪ আব্দুল হাই আল হাদী বলেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park