1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বদরগঞ্জে গৃহবধূ কে মধ্যেযুগীয় কায়দায় নির্যাতন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

মোঃইনামুল হক
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ-

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে প্রকাশ্যে দিবালোকে বিবস্ত্র করে মারধর ও শ্লীলতাহানির ভিডিও ভাইরাল এ ঘটনায় থানায় অভিযোগ। ভিডিওতে দেখা যায় ওই গৃহবধূর চুলের মুঠি ধরে টানা হ্যাচড়ে নিয়ে যাওয়া সহ লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও এখন পর্যন্ত পুলিশ ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীর ছেলে রিয়াদ হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৫ নভেম্বর বিকেলে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের উত্তর মাদাইখামার গ্রামে কাটা ধান ক্ষেতে গিয়া গরুর বাছুর ধান ক্ষেত নষ্ট করিলে গরুর মালিকের সঙ্গে বাক বিতন্ডতা হয়। তার কিছুক্ষণ পরে বাড়ির ভেতরে সাইফুল ইসলাম (৪৯), গোলজার হোসেন(৬০), শাকিল মিয়া (২০), রাকিব মিয়া (১৮), রেবেকা বেগম (৫৫), সাগরী বেগম (৪৫) বাড়ির ভেতর ঢুকে ভুক্তভোগী আনজুয়ারা বেগমকে ঘর থেকে টানা হ্যাচড়া করে বাহিরে এনে মারপিট সহ শ্লীলতাহানী করে।পরবর্তীতে তার ছেলে রিয়াদ মুঠোফোনে জানতে পেরে জরুরী সেবা-৯৯৯ কল করলে বদরগঞ্জ থানা পুলিশ এসে উদ্ধার করে চিকিৎসার জন্য বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park