1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

গাইবান্ধায় জমিতে বিদ্যুৎ তার বিছিয়ে জোড়া খুনের মৃতুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

মো:রাতুল মিয়া গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব ঝিনিয়া গ্রামের চাঞ্চল্যকর ও মর্মান্তিক জোড়া খুনের মামলায় মৃতুদন্ড প্রাপ্ত তিন আসামীর মধ্যে পলাতক আসামী হাফিজার রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব ।

আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব -১৩’র অধিনায়ক আরাফাত ইসলাম জানান, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলীর সাথে একই এলাকার আবদুল জলিলের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। বিরোধ পূর্ণ ওই জমিতে হযরত আমন ধান চাষ করেন। আদালতের রায় পেয়ে ২০১৬ সালের ১২ নভেম্বর আবদুল জলিল ধান কাটতে যান।

বিষয়টি আগে জানতে পেরে হযরত আলী জমির পাশে তাদের রাইস মিল থেকে ওই জমিতে বিদ্যুতের তার বিছিয়ে রাখেন। আদুল জলিলের আত্মীয় তসলিম উদ্দিন ও তার চাচাতো বোন মর্জিনা খাতুন জমিতে নেমে ধান কাটতে গেলে বিদুৎ’র তার জড়িয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন। নৃশংস এ ঘটনায় নিহত তসলিমের বাবা মফিজল হক বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। আদালতে ঘটনাটি প্রমাণিত হলে তিন আসামীর মৃত্যুদন্ড ঘোষনা করা হয়। ২০১৮ সাল থেকে ৬ বছর হাফিজার পলাতক ছিলেন।

তাকে কুমিল্লা জেলার বুড়িচং থানার ইছাপুর বরশা বাজার এলাকা থেকে ১ ফেব্রুয়ারী আটক করে আজ গাইবান্ধায় আনা হয়। তাকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park