1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

পলাশবাড়ীতে প্রনোদনার সার ও বীজ বিতরনে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

মোঃফেরদাউছ মিয়া,
পলাশবাড়ী,প্রতিনিধিঃ-

পলাশবাড়ীতে চলতি ২০২৪-২৫
রবি মৌসুমে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
১২ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বর হতে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২ হাজার ৮শ’৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওছার মিশু’র সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।অন্যানের মধ্যে বিআরডিবি কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া,কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার উপস্থিত ছিলেন।

জানা গেছে এসব রবি শস্যের অধিকাংশ সার ও বীজ উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের পছন্দের লোকজন পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অনেক ভূমিহীন পরিবার বিনিময়ে এ সুবিধা নিয়ে প্রনোদনার সার ও বীজ বাজারে বিক্রি করে দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে করে প্রকৃত কৃষকরা প্রণোদনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ব্যাপারে মহদীপুর ইউপি চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু বলেন, ইউনিয়ন কৃষি কমিটিকে না জানিয়েই উপ-সহকারি কৃষি কর্মকর্তা তার ইচ্ছা মত প্রণোদনার তালিকা তৈরী করে সার ও বীজ বিতরণ করেছেন।আমার ইউনিয়নে কতজন কৃষক প্রনোদনার সুবিধা পাবেন তাও আমাকে জানানো হয়নি। বরাদ্দের সিংহ ভাগ তাদের পছন্দের লোকজনের মাঝে বিতরণ করে তালিকা প্রণোয়ন করেছেন। তিনি আরো জানান, ইউনিয়ন কৃষি কমিটির মাধ্যমে তালিকা না করায়, প্রকৃত কৃষক বঞ্চিত হয়েছেন। এতে করে রবি ফসলের উৎপাদন ব্যাহত হবে।

পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওছার মিশু
বলেন, নিয়ম মেনেই রবি মৌসুমের সার, বীজ বিতরণ করা হচ্ছে। কোনো অনিয়ম হয়নি। তবে প্রকৃত কৃষকরা প্রণোদনার সার, বীজ পেয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বপনের পর যাছাই-বাছাই করে দেখা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park