1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নরসিংদীর পলাশে সরকারি রাস্তা থেকে ইট তুলে সেখানে দেয়াল নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩১২ বার পঠিত

আখতারুজ্জামান
পলাশ(নরসিংদী) প্রতিনিধিঃ-

সুভাশ সেন নামে এক প্রতিবেশির বিরুদ্ধে। উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকার বুড়িবাড়ি গ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়কের এসব ইট তুলে সড়কের মাঝে এই দেয়াল নির্মাণ করা হয়। এতে করে ওই গ্রামের ৫০টি পরিবারের যাতায়াত বন্ধ হয়ে যায়।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, এলাকাবাসীর চলাচলের জন্য গত ৬ মাস পূর্বে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্ধ থেকে বুড়িবাড়ি গ্রামে সড়কটি নির্মাণ করে উপজেলা পরিষদ। গত দুই দিন ধরে প্রতিবেশি সুভাশ সেন সড়কের ইট তুলে ফেলে দিয়ে জোরপুর্বক সড়কের মাঝে দেয়াল নির্মাণ কাজ করছে। এলাকাবাসি এতে বাঁধা দিতে এসে হুমকির শিকার হতে হচ্ছে।
ভোক্তভোগী বিকাশ পাল জানান,আমাদের বাড়িতে যাওয়ার এ সড়কটি গত কয়েকমাস পূর্বে উপজেলা পরিষদ থেকে করে দেওয়ার ফলে আমরা কয়েকটি পরিবার এ সড়ক দিয়ে যাতায়াত করি।কিন্ত গত দুদিন ধরে আমাদের প্রতিবেশি সুভাস সেন জোর পূর্বক রাস্তার ইট তুলে রাস্তায় মাঝখানে দেয়াল নির্মান করছেন।বাধা দিতে আসলে নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে।
অভিযুক্ত সুভাশ সেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সড়কের জমি তার নিজের। তাই তিনি সেখান থেকে আগের তৈরি রাস্তার ইট তুলে নতুন করে দেয়াল নির্মাণ করছেন।
এব্যাপরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন জানান, সরকারি ভাবে কোন রাস্তা নির্মাণ হলে সেখানে কেও জমির মালিক থাকলেও তিনি রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park