1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সাভারে গৃহবধূর খন্ডিত মরদেহ উদ্ধার, স্বামী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

আকতার হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

সাভারে শান্তনা (৩৫) নামে এক গৃহবধূর চার টুকরো মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় জরিত সন্দেহে নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ।
এর আগে সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া বব মার্লি রেস্তোরাঁর পিছনে থেকে ওই নারীর খন্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।  নিহতের  স্বামী নয়ন (৪০) কে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
নিহত শান্তনার গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া এলাকায়। বর্তমানে তিনি সাভারের দত্তপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
অপরদিকে আটককৃত তার স্বামী নয়নের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মর্শামোড়া গ্রামে।তার পিতার নাম বাদল মিয়া তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
পুলিশ জানায়, গতকাল রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া বব মার্লি রেষ্টুরেন্ট এর পিছনে লোকজন হঠাৎ মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন, পরে পুলিশ গিয়ে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেদেহের কাটা মাথা ও হাত উদ্ধার করে।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ  বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park