1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শেরপুর সদর হাসপাতালে সাংবাদিকের উপর হামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

মোঃ সাকিব হোসেন
শেরপুর সদর উপজেলা প্রতিনিধিঃ-

সময় টিভির শেরপুরের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী হামলার শিকার হয়েছে।
শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ঔষধ ক্রয়ে ঠিকাদার নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিঞা ও তার লোকজন কর্তৃক এ হামলার শিকার হন।
১১ নভেম্বর সোমবার দুপুর দুইটায় শেরপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিঞা বিষয়টি নিয়ে খবর না করার জন্য ধমকা-ধমকি করেন। এসময় সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন ভিডিও করতে গেলে তার ক্যামেরা ছিনিয়ে নেন ডাঃ সেলিম মিঞা। পরে তিনি সাংবাদিক হিরাকে শার্টের কলার ও গলা চেপে ধরেন। পরবর্তীতে হাসপাতালের কর্মচারীদের ডেকে এনে তাকে দরজা বন্ধ করে ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি অন্যান্য সাংবাদিকরা খবর পেলে তাকে উদ্ধার করতে যাওয়ার খবরে কৌশলে সটকে পরেন তত্ত্বাবধায়ক সেলিম মিঞা।
এ ঘটনায় শেরপুরের সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী বলেন, সাংবাদিক হীরা তথ্য চাইতে গেলে তার সাথে খারাপ আচরণ করতে থাকে। একপর্যায়ে হামলা করে। আমি ফুটেজ নিতে থাকলে আমার সাথেও খারাপ আচরণ করে।
এ ব্যাপারে সময় টিভির সাংবাদিক শহিদুল ইসলাম হীরা বলেন, আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park