1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

পটুয়াখালী কলাপাড়ায় ৬ কেজি গাঁজা ও ফেনসিডিল সহ যুবক আটক 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

পটুয়াখালী বিশেষ প্রতিনিধিঃ-
মোঃমেহেদী হাসান

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুয়াকাটা মহাসড়কের আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত সুজন (৩০)  চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের বাসিন্দা আ: মন্নান  হাওলাদারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টা থেকে  ৯টা পর্যন্ত  আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্কুল ব্যাগে হলুদ পলিতে মোড়ানো ৪ টি পোটলায় ৬ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, সে একাধিক মাদক মামলার আসামী, নিয়মিত চেকপোস্ট’র ভিত্তিতে ডিউটিরত ফোর্স অভিযান পরিচালনা করে আলীপুর থ্রী পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park