1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

পটুয়াখালী সাবেক এমপি ও জাপার সাবেক মহাসচিব রুহুল আমিনে হাওলাদার এর বিরুদ্ধে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

পটুয়াখালী বিশেষ প্রতিনিধিঃ-
মোঃমেহেদী হাসান

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন এক ব্যক্তি। এ বিষয়ে শনিবার (৯ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. ওসমান গনি।তিনি অভিযোগ করে বলেন, আমাদের পরিবারের জিরো পয়েন্ট এলাকায় আমার বাড়ির মোট জমি থেকে এক ভাগ চার শতাংশ জমি কেনেন এবিএম রুহুল আমিন হাওলাদার। কিন্তু আমাদের সব জমির ওপর তার নজর পরে। পরবর্তীতে তিনি আমাদের জমি কিনতে চান। তাতে আমরা অসম্মতি জানাই। যে কারণে সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার দাপট দেখিয়ে, মামলা দিয়ে আমাদের জেলে পাঠিয়ে ২৮ শতাংশ সম্পত্তি থেকে ২৩ শতাংশ জমি জবর দখলে নেন। আমরা শতবার চেষ্টা করেও জমি উদ্ধার করতে পারি নাই ভুক্তভোগী মো. ওসমান গনি আরও বলেন, আমরা জমি উদ্ধারের চেষ্টা করলে বিবাদী বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের হয়রানি করেছেন। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। জমি উদ্ধারে আমাদের মামলা বর্তমানে আদালতে চলমান। তাই প্রশাসনের কাছে অনুরোধ আমাদের পাওনাটুকু ফিরিয়ে দেওয়ার।অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন হাওলাদার বলেন, ওসমান গনীসহ ওই একই স্থানের মোট ২২ শতাংশ জমি আমি ক্রয় করি। জমি ক্রয়-বিক্রয়ের সব পদ্ধতি অবলম্বন করে বায়না রেজিস্ট্রি করে তাদের বিভাগীয় কমিশনারের কাছ থেকে বিক্রি অনুমতিপত্র (পারমিশন) আনতে বলি। কিন্তু তারা সেই পারমিশন আনতে না পারার কারণে সাব কবলা দলীল দিতে পারেনি। তারা যখনই পারমিশন এনে দলিল দিতে পারবে তখনই আমি বাকি টাকা পরিশোধ করে দেবো। এছাড়া তারা যে ষড়যন্ত্র এবং জবরদস্তির কথা বলেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park