1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

টঙ্গীতে চাঞ্চল্যকর সেলিম হত্যার প্রধান আসামি কুখ্যাত সন্ত্রাসী রনি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

মোঃ আরিফ হোসেন
জেলা প্রতিনিধিঃ-

চাঞ্চল্যকর সেলিম হত্যা মামলার প্রধান আসামি কুখ্যাত সন্ত্রাসী আলী আকবর রনি কে তার টঙ্গীর নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ০৮/১১/২৪ ইং শুক্রবার সন্ধ্যা সাতটার সময় স্থানীয় (টঙ্গী পূর্ব থানা) পুলিশ এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করে।
পূর্ব শত্রুতার জের ধরে ২৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক দুইটার সময় সেলিমকে বাসা থেকে নির্জন স্থানে ডেকে নিয়ে যায় রনি। রনির পরিকল্পনা মত সেখানে আগে থেকেই অবস্থান করা আরো ৩/৪ জন মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে সেলিমকে।

এ ঘটনায় নিহতের পিতা বিল্লাল মিয়া ২৯ আগস্ট টঙ্গী পূর্ব থানায় পাঁচজনকে আসামি ও ৩ /৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করলেও হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত রনিকে সেই সময় গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহত সেলিম (২২) নরসিংদী জেলার শিবপুর থানার নয়াদিয়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। সে একটা হোটেলে কাজ করতো। টঙ্গীর কেরানিটেক বস্তির স্থায়ী বাসিন্দা রনির বাসায় ভাড়া থাকতো।
এলাকাবাসীর মতে, রনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং দীর্ঘদিন হলো মাদক ব্যবসার সাথে জড়িত। তার ভয়ে স্থানীয়রা কথা বলার সাহস করে না। একাধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী রনি।

প্রায় দুই মাসের অধিক সময় আত্মগোপনে থাকা রনি পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকার বাসীর মনে স্বস্তি ও চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহতের বাবা বিল্লাল মিয়া এবং তার স্বজনেরা আসামীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, কুখ্যাত সন্ত্রাসী রনি যাতে আইনের কোন ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে আর কোন মায়ের বুক খালি করতে না পারে সেজন্য জোর দাবি জানিয়েছেন স্বজনরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park