
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ-
রুহুল আমীন খান উজ্জ্বল
মাধবপুরে বুল্লা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বানেশ্বর অনুমোদনবিহীন অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে শুকুর আলী মোল্লা। এ বিষয়ে উনার কাছে জানতে চাইলে উনি বলেন আমি মসজিদের মাঠ ভরাট করার জন্য ড্রেজার দিয়ে বালু আনতেছি।
পরবর্তীতে গোপন সূত্রে জানা গেল উনি আসলে মসজিদের মাঠ ভরাট না করে মোটা অংকের টাকার লুভে বিভিন্ন ডোবা নালা ফসলি জমি ভরাট করছে। তখন আমি আদাঐর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ সোহেল রানা সাথে এ বিষয়টা সম্পর্কে জানতে চাইলে উনি বলেন আমি সরেজমিনে দেখেছি শুকুর আলী মোল্লা মসজিদের নাম করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে অন্য স্থানে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে আদাঐর ইউনিয়নের ভূমি সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা বলেন শুকুর আলী মোল্লা ড্রেজার বন্ধ না করলে উনার বিরুদ্ধে আয়না নোক ব্যবস্থা নেওয়া হবে।