1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বাগেরহাটের রামপালে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার (মোঃ জিহান)

বাগেরহাটের রামপালে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে গত ৫ নভেম্বর এলাকাবাসীর পক্ষে রিয়াজুল নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কালিকাবাড়ী এলাকার মৃতঃ আঃ রশিদ হাওলাদার’র ছেলে মোঃ কিয়ার হোসেন হাওলাদার’র পৃষ্টপোষকতায় একই এলাকার মৃতঃ মোঃ জাহাঙ্গীর হাওলাদার’র ছেলে মোঃ জাহিদ হাওলাদার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মদদে দীর্ঘদিন যাবত অসামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। যা নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করার চেষ্টা করে কিন্ত মোঃ কিয়ার হোসেন হাওলাদার এর প্রতক্ষ্য মদদে কোন প্রতিকার পাচ্ছেনা। লিখিত অভিযোগ আরো জানান, এ বিষয়ে গত ৩১/১০/২০২৪ ইং তারিখে এলাকাবাসী মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করেছে। তাদের কর্মকান্ড বন্ধ না হলে দিনদিন এলাকার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিয়ার হোসেন হাওলাদার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একটি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। সে বিগত দিনে শিক্ষকতা না করে অন্য একজনকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করিয়ে সরকারি টাকা উত্তোলন করেছে।

এ বিষয়ে অভিযুক্ত কিয়ার হোসেন হাওলাদার এর সাথে একাধিকবার মুঠোফোনে ও ঘটনাস্থলে গিয়ে ও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পুলিশ তদন্ত করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park