1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

কুমিল্লার দাউদকান্দিতে পেটের ভিতর ইয়াবা পাচারকালে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ জিহান

র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার হতে ছেড়ে আসা একটি বাসযোগে ০১ জন মাদক ব্যবসায়ী বিশেষ কৌশলে মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে। এরই প্রেক্ষিতে ৩১ অক্টোবর ২০২৪ ইং তারিখে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দাউদকান্দি টোল প্লাজার সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পাকা রাস্তার উপর র‌্যাবের অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন বাস তল্লাশী কালে একটি বাস হতে ০১ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, বিশেষ কৌশলে তার পেটের ভিতরে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া), নারায়ণগঞ্জ এর জরুরী বিভাগে নিয়ে গিয়ে কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে পেটের ভিতর হতে ৭৭ (সাত্তার) টি কালো পলিথিনের ভিতর সাদা ও কালো রংয়ের স্কসটেপ দ্বারা প্যাঁচানো কালোজাম আকৃতির প্যাকেট উদ্ধার করা হয়। উক্ত প্যাকেটগুলোর ভেতর হতে সর্বমোট ৩৭৫০ (তিন হাজার সাতশত পঞ্চাশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী আঃ শুকুর আলী (৩১), পিত-মৃত আলী মিয়া, মাতা-রাশিদা বেগম, সাং- সাতঘরিয়া পাড়া, পোঃ-নয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, এ/পি-সমিতি পাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষী ও র‌্যাব সদস্যদের সম্মুখে আসামী আঃ শুকুর আলী জানায় যে, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে অর্থের লোভে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় খাবারের সাথে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পেটের ভিতর ঢুকিয়ে কক্সবাজার থেকে বাসযোগে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামী আঃ শুকুর আলী (৩১) অভিনব কৌশলে কলার সাথে ৭৭ টি সাদা ও কালো পাতলা স্কচটেপ দিয়ে মোড়ানো কালোজাম আকৃতির বস্তু (যার ভিতরে সর্বমোট ৩৭৫০ পিস ছিল) খেয়ে পাচারের উদ্দেশ্যে নিজ পেটের ভিতর রেখে ছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park