1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

পটুয়াখালীর মহিপুরে অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সহায়তা প্রদান করা হয়েছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২২৮ বার পঠিত

ইমাম হোসেন হৃদয়
জেলা প্রতিনিধি

২৯ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে এসব সহায়তা প্রদান করে গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপি।
জিএনবির আইডিভুক্ত ও আইডি বহির্ভূত মোট ৫৯০টি দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ১ কেজি গুঁড়া দুধ, ২ কেজি ডাল, ২ লিটার সরিষার তৈল, ১ কেজি চিনি, ১ পিস করে বডি লোশন, পেট্রোলিয়াম জেলি, সাবান, টিফিনবক্স ও পানির পট ও একটি ব্যাগ বিতরণ করা হয়। এসব সহায়তা পেয়ে শিশু ও শিশুদের পরিবার গুড নেইবারসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ সময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, মহিপুর সদর ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী, ইউপি সদস্য জাহিদুল ইসলাম সেলিম।
এ ছাড়াও গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্টের কো-অর্ডিনেটর দীপক কুমার দাস, প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজিব বিশ্বাস, প্রজেক্ট ফ্যাসিলিটেটর আমিনুল ইসলাম মামুন, মহিলা সমবায় সমিতির সভাপতি আয়শা আক্তার মুকুলসহ সিডিপি ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park