1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কালিয়াকৈরে ৫১ কেজি গাঁজাসহ দুই জন আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা বাজারে ৫১ কেজি গাঁজা সহ ২ জন গাঁজা সরবরাহকারীকে আটক করে জনতা।
সোমবার সন্ধ্যায় মৌচাক – ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে সোনাতলা বাজার এলাকায় গাড়ীর ডাইভার মানিক মিয়া (৩৭) ও রবিন মিয়া (৩৫) নামের ২ জনকে গাড়ী সহ আটক করে জনতা। গাঁজা সরবরাহকারী ব্যক্তিরা ( গাড়ী ঢাকা মেট্রো-ন ২০ – ৬৮০৫) গাড়ীতে অভিনব কায়দায় বস্তার মধ্যে কাঠের গুড়ির বস্তার নিচে ও ভিতরে গাঁজা ট্রাকে নিয়ে যাচ্ছিল।

বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য আলাল উদ্দিন মেম্বারের সহযোগিতায় গাঁজা সহ ট্রাকটি জনতা আটক করতে সক্ষম হয়।
আলাল উদ্দিন মেম্বার জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে প্রচারনা করেছেন। গণসচেতনতা, যুব সমাজকে মাদকাসক্ত থেকে মুক্তির চেষ্টা দীর্ঘদিন ধরে করছেন। এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রামে গ্রামে মাদক বিরোধী প্রচারনা করেছেন। তিনি এলাকার মাইকিং করেছেন। অবশেষে অনেক চেষ্টার পর ৫১ কেজি গাঁজার চালান ধরা পড়ে।

বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানা জানান, যুব সমাজকে মাদক মুক্ত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে নিয়ে গণসচেতনতা গড়ে তুলেছি। কিন্তু মাদক সম্পূর্ণ ভাবে বন্ধ করা যাচ্ছে না।

এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়, দীর্ঘদিন ধরে যুব সমাজ গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়েছে । যুব সমাজ আজ ধ্বংসের পথে। এলাকার সচেতন মানুষ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বন্ধের চেষ্টা করছে । কালিয়াকৈর উপজেলা ফুলবাড়িয়া, মধ্যপাড়া, বোয়ালী, সূএাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাঁজা সেবনকারী দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ মধ্যবিত্ত গরিবের সন্তানরা গাঁজা সেবনে জড়িয়ে পড়ছে। কিছু অটোরিক্সা চালক স্হানীয় ভাবে মাদক সরবরাহের সাথে জড়িত আছে বলে জানা যায়।
জানা যায়, ব্রাহ্মনবাড়ীয়া জেলা আখাউড়া থেকে মাদক ব্যবসায়ী মামুন মিয়া গাঁজা সহ ট্রাক পাঠিয়েছে। গাঁজা সহ ট্রাক আটকের পর মৌচাক পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসেন। সোমবার রাত ৯ টায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে গাঁজা ও আটক ২ জনকে থানায় নিয়ে যায়। এ রির্পোট লিখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মাদকদ্রব্য গ্রহণ করে তরুণরা নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে । মাদকাসক্তির কারনে সমাজে অবক্ষয় ঘটেছে। মাদকাসক্তরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ জড়িয়ে পড়ছে। মাদক সেবনকারীদের বিরুদ্ধে কোন মানুষ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়।

 

 

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park