1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

লালমনিরহাটে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর ভাই ৫৪ শতক জমি লিখে নিয়েও চাকুরী দিলেন না,জেলা প্রশাসক এর নিকট অভিযোগ দায়ের

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

এস,আর শরিফুল ইসলাম রতন
লালমনিরহাট প্রতিনিধিঃ-

লালমনিরহাটের কালীগঞ্জে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের চাকরির জন্য এক ব্যক্তি ৫৪ শতক জমি লিখে দিয়েছেন বলে দাবি করেছেন। সাবেক মন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান আহমেদকে এই জমি লিখে দিয়েও চাকরি না পেয়ে আজ রোববার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন মো. মোহাইমেনুল হাসান নামের এক ব্যক্তি। তিনি বিদ্যালয়টিতে সাত বছর শিক্ষকতা করেছেন। তবে এমপিওভুক্তির সময় বাদ পড়েন।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। তাঁর মায়ের নামে কালীগঞ্জের তুষভান্ডারে ২০১৫ সালে করিমপুর নুরজাহান শামসুন্নাহার প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা হয়। চলতি বছরের জানুয়ারিতে প্রতিবন্ধী বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হওয়া বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি নুরুজ্জামানের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ। প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতায় পরিচালিত বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন শামসুজ্জামানের স্ত্রী জেসমিন আরা পলি।জেলা প্রশাসক বরাবর দেওয়া লিখিত অভিযোগে মোহাইমেনুল হাসান উল্লেখ করেন, ২০১৭ সালের ২৭ অক্টোবর বিদ্যালয়টির জুনিয়র শিক্ষক (শরীর চর্চা) পদে যোগদানের জন্য মোহাইমেনুল হাসানকে নিয়োগপত্র দেওয়া হয়। তবে ২০২৪ সালের জানুয়ারিতে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে তিনি ওই পদ থেকে বাদ পড়েন। তাঁর পদে ক্ষমতার অপব্যহার ও কোনো নিয়মের তোয়াক্কা না করে রনজু মিয়া নামের অন্য এক শিক্ষককে নিয়োগ দেন শামসুজ্জামান আহমেদ।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মোহাইমেনুল হাসান ২০১৭ সালে শিক্ষক হিসেবে পাওয়ার আগে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদকে জমি লিখে দেন মোহাইমেনুলের বাবা আজিজুল ইসলাম। উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা মোজার এই জমির পরিমাণ ৫৪ শতক ভুক্ত ভোগী অভিযোগ কারী বলেন, মোহাইমেনুল হাসানকে বাদ দিয়ে অন্য একজনকে এমপিওভুক্ত করার পর তিনি শামসুজ্জামান আহমেদের সঙ্গে একাধিকবার দেখা করেছেন। চাকরি দিতে না পারায় জমিটি ফিরিয়ে দিতে অনুরোধ করেন। তখন তাঁকে বিভিন্নভাবে অপমান করেন ও হুমকি দেন।

মোহাইমেনুল হাসান বলেন, ‘আব্বার বয়স হয়েছে, উনি ওদের ক্ষমতার দাপটের কাছে অসহায়। আমি আব্বার অনুমতি নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসক এবং লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসারসহ দুদকে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছি। মিডিয়ার সহায়তা কামনা করছি। চাকরি হলো না, জমিটা ফেরত চাই।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা পলি বলেন, ‘মোহাইমেনুল হাসান এই শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করত। তাঁর চাকরি কেন শেষ পর্যন্ত এমপিওভুক্ত হয়নি, সেটা কর্তৃপক্ষ (ম্যানেজিং কমিটি) বলতে পারবেন।’ তাঁর স্বামী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উল্লেখ করে বিস্তারিত জানতে চাইলে জেসমিন আরা কোনো জবাব না দিয়ে সংযোগ কেটে দেন।

শামসুজ্জামান আহমেদ সম্প্রতি রংপুরের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হন। ফলে তাঁর বক্তব্য জানা যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার সাংবাদিকদের কে বলেন অভিযোগটি গুরুতর। খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park