1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

নওগাঁ দুর্বৃত্তের হামলায় তিন সহোদয় গুলিবিদ্ধ ও গুরুতর আহত

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

কাজী স্বাধীন
স্টাফ রিপোটার :-

নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড়ে হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ সহোদর গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। তারা বিএনপি ও যুবদলের নেতাকর্মী। শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আহত ৩ সহোদর হলেন- ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২), শফিকুল ইসলাম (৪৫)। এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করলে স্থানীয় ও বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিল। এসময় হঠাৎ মোটরসাইকেলযোগে এসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ওয়ান শুটার গান ফেলে রেখে যায়।
বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী দুই সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে। নওগাঁর পুলিশ সুপার কুতব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওয়ান শুটার গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park