1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বেরোবিতে মাদক সেবন ও অনৈতিক কর্মকান্ডে আটক ১৫ বহিরাগত

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বেরোবি প্রতিনিধি:-
মাসরিকুল হাসান সোহেল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টরিয়াল বডির অভিযানে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ বহিরাগতকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ক্যাম্পাসে অভিযান চালায়। এতে পুলিশ ফাঁড়ি মাঠ, ভিসি মাঠ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে চার যুগলসহ ১৫ জন বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা। পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন কাজ করছে। রাতে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালানোর সময় মাঠের অন্ধকার থেকে চার বহিরাগত যুগল ও মাদক সংশ্লিষ্টতায় কয়েকজন যুবককে আটক করা হয়।

প্রথমবারের মতো আটক হওয়ায় তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park